সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিছু অসাধারন লোগো, যা দেখতে সাধারন কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে অনেক অজানা তথ্য

এখনকার যুগটাই Branding এর, আমরা একটি পণ্যের মান সম্পর্কে জানতে পারি তার Brandএর মাধ্যমে। যেমন চায়না মোবাইল বললেই আমরা ধরে নেই সেটটা খুব একটা ভালো হবে না। আবার নকিয়া বললেই ২ চোখ বন্ধ করে নেয়া যায়। আমরা প্রতিনিয়ত অনেক বিখ্যাত কোম্পানির লোগো দেখি টিভি অ্যাডে বা বিল বোর্ডে। আপাত দৃষ্টিতে শুধুই একটি লোগো মনে হলেও এর মধ্যেই অনেক লুকানো তথ্য থাকে যা আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারিনা ।


১. যেহেতু আমার বন্ধু VAIO তাই এটা দিয়েই শুরু , লোগোটি দেখুন


এর প্রথম দুটি অক্ষর দিয়ে এনালগ সিগনাল বুঝাচ্ছে। আর শেষের দুটি অক্ষর দেখতে 1 and 0 এর মত যা দিয়ে ডিজিটাল সিগনাল বোঝাচ্ছে।

২ .Amazon.com


কি আপাত দৃষ্টিতে কিছু বুঝতে পারেন? ভালো করে দেখুন লোগোটিতে হলুদ তীর চিহ্ন দিয়ে হাসি বুঝানো হচ্ছে, যা দারা ওরা ওদের ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টির বিষয়টি বুঝাতে চাচ্ছে। আর ভালো করে লক্ষ্য করুন তীর চিহ্নটি a থেকে z পর্যন্ত, অর্থাৎ ওদের স্টোরে a থেকে z পর্যন্ত সব ধরনের পণ্যই পাওয়া যায়।

৩. FedEx


FedExএর এই লোগোটির গোপন বার্তা খুব সহজে বুঝা যায়না। একটু ভাল করে লক্ষ করলে দেখবেন E এবং X এর মধ্যে একটা তীর চিহ্ন গঠিত হয় যা দারা ওদের কোম্পানির গতি এবং যথার্থতা কে বুঝানো হয়।

৪.Unilever


এই লোগো দেখননি এরকম মানুষ আমাদের দেশে কেনো পৃথিবীতেই কম আছেন। আপাত দৃষ্টিতেতো একটি U দেখছেন, কিন্তু এর মধ্যে রহস্যটা কোথায়? আসলে ইউনিলিভার এমন একটি কোম্পানি যা খাবার-দাবাড় থেকে শুরু করে সাবান সবধরনের সেবা ও পণ্যই প্রস্তুত করে থাকে।আর এই সব পন্যই তাদের লোগোর মধ্যে বিভিন্ন চিহ্ন দিয়ে ফুটিয়ে তুলেছে। যেমন- হার্ট দিয়ে love, care and health, পাখি দিয়ে ফ্রিডম ও শার্ট দিয়ে পরিস্কার পরিচ্ছন কাপড় বোঝানো হয়েছে।

৫. Continental


Continental বিখ্যাত টায়ার প্রস্তুতকারী। ভালো করে লক্ষ্য করুন, এদের লোগোর প্রথম দুটি বর্ণ দারা ত্রি-মাত্রিক টায়ার দেখানো হয়েছে।

৬. Formula 1


লোগোটি বুঝা একটু কঠিন, দেখুন F-এর পাশে চিরুনির মত স্ট্রিপ গুলোর মাধ্যমে একটি উল্টো 1(one) গঠিত হয়েছে, যা দারা গতি বুঝানো হয়েছে।

৭. Sun Microsystems


সানের লোগোটি ভালো করে দেখুন, যেদিক থেকেই দেখুন না কেনো আপনি SUN দেখতে পারবেন।

৮. Shark Energy Drink


লোগোটি সহজ, দেখুন কত সহজে SHARK শব্দগুলোর মাধ্যমে মুলত একট শার্কের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

৯. Bangladesh Porjoton Corporation


দেখুন এখানে পাখির মাথার পেছনের অংশে B , পায়ের অংশ P এবং লেজের দিকটায় C, অর্থাৎ BPC- Bangladesh Porjoton Corporation। বাঙ্গালিও কম কিসে?

১০.Twins


দেখুন TWINS লিখবার সময় N কে বাকিয়ে 2 এর মত রুপ দেয়া হয়েছে, অর্থাৎ N এর মধ্যেই 2 কে ফুটিয়ে তোলা হয়েছে।

১১. Eight


লোগোটি অসাধারন, প্রত্যেকটি বর্ণের মধ্যে 8 এর কিছু না কিছু অংশ আছে।

১২. Goodduck


ভালো করে দেখুন, g এর মধ্যেই ওরা ওদের নামের duck অর্থাৎ হাসকে ফুটিয়ে তুলেছে

১৩. Pencil


Pencil শব্দের শেষের দিকে i এবং l দারা একটি পেন্সিল ফুটিয়ে তোলা হয়েছে।

১৪. IBM


দেখুন I B এবং M প্রত্যেকটি বর্ণে দেখবেন আটটা লাইন সহজেই দেখা যায় যা দিয়ে গতি এবং ডায়নামিজম বোঝানো হয়েছে ।

১৫. GreenLabs


লোগোটি দেখলে মনে হবে বেহুদা একটা সবুজ গাছ, কিন্তু গাছের মাথায় ভালো করে দেখুন, মানুষের ব্রেইন দেখতে পারবেন, যা দারা ওদের কোম্পানির কর্মচারীদের দক্ষতা বুঝানো হয়েছে, এবং এর মাধ্যমে ওদের নাম GreenLabs এর green এর সবুজ গাছ আর labs এর বুদ্ধি ফুটে উঠেছে।

১৬. Horror Films


নামের মত লোগোতেও কি ভুত দেখতে পাচ্ছেন?

১৭. LOOK


এটা বুঝাতো খুবি সহজ

১৮. Concealed logo


চমৎকার একটি লোগো । দেখুন কিভাবে শিশু দুটির হাতের মাঝে শান্তির প্রতিক পায়রা ফুটিয়ে তোলা হয়েছে ।

১৯. Peace


লোগোটি বামদিক লক্ষ্য করলে মানুষ আর ডান দিক লক্ষ্য করলে শান্তির প্রতিক পায়রা দেখতে পারবেন।

২০. B


দেখুন লোগোটির মাঝে কতসুন্দর ভাবে 'B' এবং 'Bee' (মৌমাছি) দুটিকেই ফুটিয়ে তোলা হয়েছে

২১. Talkmore


দেখুন কত সুন্দর ভাবে talk এর a এবং more এর e কে উল্টিয়ে দিয়ে মুলত inverted comma কে উল্টিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ কোনও কথাই আর inverted commaর মধ্যে সীমিত থাকবেনা, আরও প্যাঁচাল চলবে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

7 Hidden Details You Missed in the Michael Jackson Biopic Trailer 2026 (That Change Everything)

7 Hidden Details You Missed in the Michael Jackson Biopic Trailer 2026 (That Change Everything) Updated April 14, 2026 The final trailer for Michael (releasing April 24) is blowing up — but most fans missed these 7 Easter eggs and subtle clues. Here’s the full breakdown that changes how you’ll watch the movie. 1. The Gary, Indiana Snow Scene Symbolism The opening shot of Joe Jackson walking home in the snow isn’t just atmospheric — it represents the cold, harsh start of Michael’s life and the pressure that shaped him. 2. The “Lost” Thriller Tracks Tease Sharp-eyed fans spotted three unreleased tracks from the Thriller era in the background. Director Antoine Fuqua confirmed the movie will feature never-before-heard music. 👉 Watch Full Trailer + Read All 7 Details 3. Jaafar Jackson’s Subtle Glove Moment Watch closely — Jaafar puts on the white glove in a very specific way that mirrors Michael’s 1983 Motown 25 performance. It’s a perfect recreation. 4. Par...

ঢাকা শহরের আগের রূপ দেখুন

ভাবতেই অবাক লাগে আমাদের ঢাকা আগে কি ছিলো আর এখন কি অবস্তা। হতে পারতো এটি একটি পরিকল্পিত নগরী । আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঢাকার কিছু পুরানো ছবি। ১৯৮০ সাল - ফুলবাড়িয়া রেলওয়ে ষ্টেশন ১৯৮০ সাল - মিটফোর্ড হাসপাতাল, বাবু বাজার, ঢাকা ১৯৬৩ সাল - গুলিস্থান সিনামা হল, দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত হল। ঢাকা আহসান মঞ্জিল চক বাজার-১৯০৪ সাল বাবু বাজার--১৮৮০ দেওয়ান বাজার মসজিদ -১৮৮০ কবি নজরুল কলেজ -১৮৮০ ঢাকা স্টোডিয়াম ১৮৫০ ১৯০৪ সাল - আজিমপুর সলিমুল্লাহ মাদ্রাসা ১৮৯০ সাল - রেসকোর্স ময়দান ১৯০৫ সাল - ইসলামপুর ঢাকা ১৮৭০ সাল - ধোলাই খাল ১৮৭০ সাল - বুড়ীগঙ্গার তীরে মন্দির নবাবদের পার্ক মোহাম্মদ মসজিদ-১৮৮৫ রমনা গেইট -১৮৭০ লালবাগ --১৮৭৫ দিলকুশা গার্ডেন--১৯০৪      

jokes (daily update) 6

কেউ বললো না আমরা তোমার বউ!! সুমন সাহেবের স্ত্রী মারা গেলো। ভদ্রলোক খুব কাঁদছে। পাশের বাড়ির এক দাড়োয়ান এসে সান্ত্বনা দিচ্ছে - কাঁদবেন না ভাই। কেঁদে আর কী হবে। মানুষতো আর চিরদিন বেঁচে থাকে না। সুমন সাহেব বললো: ভাই রে, যখন আমার মা মারা গেলো, তখন আশেপাশের বয়স্ক মহিলা প্রতিবেশীরা এসে বললো, কেঁদো না, তোমার মা নেই তো কি হয়েছে আজ থেকে আমরাই তোমার মা। যখন আমার বোন মারা গেলো, তখন আশেপাশের মধ্যবয়স্ক মহিলারা এসে সান্ত্বনা দিয়ে বললো, কেঁদো না, তোমার বোন নেই তো কি হয়েছে, আজ থেকে আমরা তোমার বোন। কিন্তু আমার বৌ মারা যাবার পর কেউ তো ওরকম সান্ত্বনা দিতে এলো না।   নোয়াখাইল্যা হুজুরের বরিশাইল্যা বউ!! এক লোকের বিয়ে হলো ঘটক মারফত। ছেলে নোয়াখাইল্যা হুজুর আর মেয়ে বরিশাইল্যা বনেদি বাড়ীর!!! নোয়াখাইল্যা হুজুর প্রতিদিন সকালে অতি বিকট শব্দে বায়ু ত্যাগ করে। তার যেমন বিকট আওয়াজ তেমনি উৎকট গন্ধ। তার নতুন এতে বউ বিরক্ত। বউঃ- আপনি কি এটা ইচ্ছা করেই করেন নাকি? হুজুরঃ- ইচ্ছা করে আবার করা যায় বিবি? বউঃ- কি জানি। তবে আপনার জ্বালায় ত আর থাকতে পারছি না। দেখেন কমাতে পারেন কিনা। পরদিন স...